সিলেট বিভাগে দ্বিতীয় দিনে করোনার টিকা নিলেন ৩৯৫৪ জন

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১

সিলেট বিভাগে দ্বিতীয় দিনে করোনার টিকা নিলেন ৩৯৫৪ জন

সিলেট বিভাগের চার জেলায় দ্বিতীয় দিনে কোভিশিল্ড নামে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৩৯৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৭৪৮ জন, সুনামগঞ্জে ৭৯১ জন, হবিগঞ্জে ৫২১ জন এবং মৌলভীবাজারে ৮৯৪ জন টিকা নিয়েছেন। স্বাস্থ্য বিভাগ সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সিলেটে টিকা গ্রহণকারীদের মধ্যে ১২৫৮ জন পুরুষ ও ৪৯০ জন মহিলা, সুনামগঞ্জে ৬৪৭ জন পুরুষ ও ১৪৪ জন মহিলা, হবিগঞ্জে ৩৭৭ জন পুরুষ ও ১৪৪ জন মহিলা এবং মৌলভীবাজারে ৬০৩ জন পুরুষ ও ২৯১ জন মহিলা। তিনি জানান, প্রথম দিন রবিবার সিলেট বিভাগে ২৩৯৬ জন টিকা নিয়েছিলেন। প্রথমদিনের তুলনায় দ্বিতীয় দিনে ১৫৫৪ জন বেশী টিকা নিয়েছেন। টিকা গ্রহণকারীদের কোন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট