সিলেটে তাবলিগের আমির হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী আপিলে খালাস

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

সিলেটে তাবলিগের আমির হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী আপিলে খালাস

২০১৫ সালে সিলেটের তাবলিগ জামাতের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম আবু খলিল (৫৫) হত্যা মামলায় স্ত্রী ফাতিহা মাশকুরাকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

মাশকুরার আপিল মঞ্জুর করে বুধবার (১৭ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। আদালতে আপিলকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স গ্রহণ এবং আসামির আপিল খারিজ করে হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন মাশকুরা।

জানা যায়, সিলেট নগরীর ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার তাবলিগের আমির ইব্রাহিম খলিলের নিজ বাসার শয়নকক্ষ থেকে ২০১৫ সালের ১৮ মে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফাতিহা মাশকুরাকে আটক করে পুলিশ। এরপর মাশকুরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

একই বছরের ২৪ আগস্ট ফাতিহার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শেষে ২০১৬ সালের ৬ জুন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা একমাত্র আসামি খলিলের স্ত্রী ফাতিহা মাশকুরাকে মৃত্যুদণ্ড দেন। এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও ফৌজদারি আপিল করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট