সিকৃবিতে আন্তঃ হল ইনডোর গেমস্ ২০২৬-২০২৭ উদ্বোধন

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

সিকৃবিতে আন্তঃ হল ইনডোর গেমস্ ২০২৬-২০২৭ উদ্বোধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে আন্তঃ হল ইনডোর গেমস্ (দাবা, ক্যারম, ও টেবিল টেনিস) ২০২৬-২৭।

১২ নভেম্বর (বৃহস্পতিবার) সপ্তাহব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মোহাম্মদ নেয়ামত উল্যাহ এর সঞ্চালনায় এবং কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের প্রফেসর ড. মোঃ নাজমুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. শাহানা বেগম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের শরীর ও মনের বিকাশ সাধিত হয়। মাঠে খেলতে খেলতেই আমরা শিখি নেতৃত্ব, দলগত সহযোগিতা আর শৃঙ্খলা।

তিনি প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতায় জেতার চেষ্টা করুন, কিন্তু খেলোয়াড়সুলভ আচরণ কখনো ভুলবেন না। কারণ হারজিতের চেয়ে বড় হলো সম্মান ও সততা। শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে আরও সময় দিতে হবে । এ সময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলা কার্যক্রমে সর্বাত্মক সহযোগীতা প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট