১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬
দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৬-২৮ মেয়াদকালের সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
গত রোববার (১৪ জুন) বিসিএসের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ সদ্যসের মধ্যে ১৫ জুন পদ বন্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
২ বছর মেয়াদী এই কমিটিতে এনামুল কুদ্দুছ চৌধুরীকে চেয়ারম্যান, পার্থ চৌধুরীকে ভাইস-চেয়ারম্যান, আবু সাঈদ মো. তাইফ (তায়েফ) কে সেক্রেটারী, মো. গোলাম কিবরিয়া কে জয়েন্ট সেক্রেটারী, হাবিবুর রহমান কে কোষাধ্যক্ষ এবং মো. ফরহাদ হোসেন ও সৈয়দ রেজওয়ানুল হক কে সদস্য করে সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতি ক্রমে গঠন করা হয়।
১৬ জুন মঙ্গলবার বিসিএসের পক্ষ আনুষ্টানিকভাবে সিলেট, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও টাঙ্গাইল শাখা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন কে. এম. এইচ শহিদুল হক। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাবেদুর রহমান শাহীন ও মোশারফ হোসেন সুমন। তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। নব গঠিত কমিটি আগামী ১ জুলাই থেকে দায়িত্ব গ্রহন করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D