শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান মো. সাহেদ আহমদের

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান মো. সাহেদ আহমদের

 গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে এক আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ফখরুল ইসলাম সুমনের সভাপতিত্বে এবং উপজেলা সদস্য সচিব জামিল আহমদ ও যুগ্ম আহ্বায়ক ও দপ্তর দায়িত্বপ্রাপ্ত সালমান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাহেদ আহমদ বলেন, “সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে এই ঐতিহাসিক দিনেই বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)। সিপাহি-জনতার সেই স্বতঃস্ফূর্ত বিপ্লব জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এবং তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি পায়। এই দিনটি কেবল একটি বিশেষ রাজনৈতিক পটপরিবর্তন নয়, বরং এটি আমাদের বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রার সূচনালগ্ন।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রাখতে জিয়া মঞ্চের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার পাশাপাশি বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের বিভ্রান্তি বা বিভেদ ভুলে গিয়ে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করাই এখন সময়ের দাবি।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শামীম আহমদ এবং পরবর্তীতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ সিলেট জেলা কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) জুনেদ আহমদ ও সদস্য ইমন আহমেদ সাহান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন আহমদ, যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, জিয়াউল ইসলাম, মিজানুর রহমান, এবাদুর রহমান, আলীম উদ্দীন; সদস্য কাজী নজরুল ইসলাম, ইমরাহিম আলী, মুশাহীদ আলী, রহিম আহমদ, শাহেদ আহমদ, আজমল হোসেন, নাছির উদ্দিন, বুরহান উদ্দিন, আমিনুর রশিদ, নজরুল ইসলাম, সুফিয়ান, মো. কাউছার, প্রচারের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. শামিম (উসমান), নূরুল ইসলাম এবং সিনিয়র সদস্য শাহাবউদ্দিন প্রমুখ।



 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট