|
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
সিলেটে পুলিশের অভিযানে ২০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬৭২টি ভারতীয় কম্বলসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় কম্বল পরিবহনে ব্যবহৃত একটি কাভার ভ্যানও জব্দ করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাত ৪টা ৫ মিনিটে নগরের এমসি কলেজের প্রধান ফটকের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে এসব কম্বল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহপরান (রহ.) থানার এসআই মাইনুল রেজা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ট-১১-৮৬১০ নম্বরের একটি কাভার ভ্যান তল্লাশি করে বিভিন্ন রং ও সাইজের ডাবল পার্টের ৬৭২টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ১৬ হাজার টাকা।
এ ঘটনায় আটক যুবক আসিব মোল্লা (৩৫) গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মেরি গোপিনাথপুর গ্রামের লুৎফুর রহমান মোল্লার ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরে আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D