|
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ভক্ত-আশেকানদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আয়োজনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ আছর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই সভা সম্পন্ন হয়।
সভায় বক্তারা বলেন, কিশোরগঞ্জের পাগলা মজিদের আদলে শাহজালাল (রহ.) মাজার পরিচালনা করতে হবে। এ মাজার সিলেটের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের আবেগ ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু। অথচ দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র একতরফা কমিটি গঠন করে মাজারের দান-অনুদান ও আয়ের টাকা ৬৫-৩৫% নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিতে চায়, যা অত্যন্ত দুঃখজনক ও গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এই একতরফা কমিটি বাতিল করে সকল স্তরের প্রতিনিধিত্ব নিয়ে একটি সর্বজনীন ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান।
সমাবেশ থেকে মাজার সংস্কারে ‘১৩ দফা দাবি’ তুলে ধরা হয়। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, মাজারের সকল প্রকার অনিয়ম ও অসংগতি দূর করতে হবে। দূর-দূরান্ত থেকে আসা ভক্ত ও আশেকানদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা বিধান, উন্নত বিশ্রামাগার তৈরি এবং মানসম্মত খাওয়া-দাওয়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
১১ দলীয় জোটের শীর্ষ নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহের, মুক্তার আহমদ তালুকদার, প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, মাজার সুরক্ষা কমিটির সভাপতি জামিল আহমদ লিটন, টিপু চৌধুরী, সিলেটী পঞ্চায়িত নেতা শামসুল ইসলাম, ইমতিয়াজ রহমান ইনু, জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান, মাসুক মিয়া, মাওলানা হোসাইন আহমদ মাদানী, মাওলানা আসলাম রহমানী, সেলিম আহমদ, আনোয়ার হোসেন রুবেল, এমডি কামাল মিয়া, সিনিয়র সাংবাদিক কলম যোদ্ধা লিয়াকত আলী খান, সাংবাদিক এম এ আলী জালালাবাদী, জয়নাল আহমদ, মুজিব মিয়া, মীর নাজিম উদ্দিন, আব্দুল জলিল, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আব্দুল মুনিম। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D