|
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে।
শনিবার (৭ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৬৭ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২১০, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে দুজনের শরীরে রুবেলাও শনাক্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ১৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৫৪৯ জন।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ১১ মাস। তার বাড়ি হবিগঞ্জ জেলায়। অপর শিশুটির বয়স ৮ মাস, তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগে মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে ১৯৯ জন এবং সন্দেহজনক হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সুনামগঞ্জে সর্বোচ্চ ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেটে ৮৩ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D