১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬
জুন মাসের প্রথম ১৫ দিনে সিলেট মেট্রোপলিটন পুলিশের পরিচালিত ধারাবাহিক অভিযানে নগরজুড়ে বিপুল সংখ্যক ব্যক্তিকে আটক এবং বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ ডিবির সমন্বিত অভিযানে এসব কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে মোট ১ হাজার ৩০৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ছিনতাইকারী ১৮ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৯৪ জন, মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৫৫ জন, সন্দেহভাজন ব্যক্তি ১০২ জন, জুয়া সংশ্লিষ্ট ৬৩ জন, চুরি সংশ্লিষ্ট ১৫ জন, হকার ৩৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৯ জন রয়েছেন। এছাড়া মেট্রোপলিটন অধ্যাদেশে ৩৪৬ জনকে আটক করা হয়। বিশেষ চিরুনি অভিযানে আরও ৫৫৭ জনকে আটক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৭৪ পিস ইয়াবা, ৬৪ লিটার চোলাই মদ, ৬ বোতল বিদেশি মদ, ২২০ গ্রাম গাঁজা এবং ১০০ বোতল ইস্কাপ সিরাপ। একই সময়ে গোয়েন্দা বিভাগ ১৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে বলে জানানো হয়।
চোরাচালান ও অবৈধ ভারতীয় পণ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৪ হাজার পিস স্কিন শাইন ক্রিম, ২ হাজার ৪৬৫ কেজি চা-পাতা, ৮ লাখ ১৯ হাজার পিস নাসিরুদ্দিন বিড়ি, ৬ হাজার ৫১৯ কেজি জিরা, ১২ হাজার ৮০৯ পিস বিভিন্ন ধরনের চকলেট, ৯৬০ বোতল প্র্যাকটিন সিরাপ এবং ১৯ হাজার ৭৯৫ পিস ক্লপ-জি ক্রিম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ট্রাফিক বিভাগ জানায়, একই সময়ে ১ হাজার ২৬৫টি যানবাহন আটক করা হয়েছে এবং ১ হাজার ৯৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ৪১ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D