১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে জাল দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রির চেষ্টাকালে দুই দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ২টার দিকে সদর সাবরেজিস্ট্রার অফিসে এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল ইসলাম (৪৮) ও তার সহযোগী মিটু (৪০)।
জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে কামরুল ইসলাম ও তার সহযোগী মিটু জাল দলিল প্রস্তুত করে সিলেট সদর সাবরেজিস্ট্রার মিনহাজ উদ্দিনের কাছে জমি রেজিস্ট্রির জন্য লেখা দলিল জমা দেন। পরবর্তীতে দলিল পর্যালোচনার সময় সাব রেজিস্ট্রারের সন্দেহ হলে সাবরেজিস্ট্রার মিনহাজ উদ্দিন তাৎক্ষনিকভাবে তাদের আটক করে রাখেন।
পরে বিষয়টি সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিম উল্লা খানকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত জাল দলিল প্রস্তুত ও ব্যবহারের অপরাধে কামরুল ইসলাম ও মিটুকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি লোকমান মিয়া বলেন, ‘আটককৃতরা সদর দলিল লেখক সমিতির সদস্য নন এবং তারা কোনো দলিল লেখকও নন। এখানে কর্মরত দলিল লেখকদের কেউ তাদের চেনেন না। শুনেছি তারা মূলত দালাল হিসেবে কাজ করতেন। জাল দলিল লেখার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D