প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কমলগঞ্জে বুধবার বন্ধ থাকবে চা বাগান

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কমলগঞ্জে বুধবার বন্ধ থাকবে চা বাগান

মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ১৭ জুন বুধবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বন্ধ থাকবে জেলার ৯২ টি চা বাগান। একইসাথে অনেক চা বাগান শ্রমিকের সপ্তাহিক তলব আগাম প্রদান করেছে।

জানা যায়, বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চা শ্রমিকেরা যাতে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন এজন্য বাগান গুলো বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা বুধবার বন্ধ পেলেও এর পরিবর্তে আগামী রোববার কাজ করতে হবে। একই সাথে বৃহস্পতিবারের পরিবর্তে অনেক চা বাগানে শ্রমিকদের সাপ্তাহিক তলব মঙ্গলবার প্রদান করেছে।

মৃর্ত্তিঙ্গা চা বাগানের ডেপুটি ম্যানেজার ইমন আহমদ বলেন, আমাদের চা বাগান বুধবার বন্ধ থাকবে। বুধবারের পরিবর্তে শ্রমিকেরা রোববার কাজ করবেন। আমরা ইতিমধ্যে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান করেছি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট