১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মূল পরিকল্পনাকারী ও ভুক্তভোগীর কথিত বন্ধুসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (১৪ জুন) ভোররাতে একটি গুদাম ঘর থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (১৩ জুন) রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো- কালিতলা বাজার এলাকার তামিম ইসলাম (২২), রনি (২১) এবং মাসুদ (২২)।
ভুক্তভোগী কিশোরীকে পুলিশ উদ্ধার করার পর সে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঠাকুরগাঁও সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D