|
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকে থাকা দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে সিলেট এয়ারপোর্ট থানাধীন অ্যাডভান্সার ওয়ার্ল্ডের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মো. নূর শাহীন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী ঢাকা মেট্রো-ট-২০-২১২৫ নম্বরের একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এ সময় ট্রাকে বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১০ বস্তা ভারতীয় জিরা (K.S. GOLD JEERA INDIA), ৩৫ বস্তা বিস্কুট (HIDE & SEEK BLACK BOURBON), ১১ বস্তা জুস (AMUL KOOL KESAR FLAVOUR), ৮ বস্তা ZAYCO ফুচকা এবং ২ বস্তা PINKO ফুচকা। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮), পিতা মো. বদর উদ্দিন, সাং মাঝিয়ালি, ইউনিয়ন জহুরপুর, থানা বাঘারপাড়া, জেলা যশোর এবং সামিম তরফদার (২৯), পিতা মো. ছব্দুল তরফদার, সাং মাঝিয়ালি, থানা বাঘারপাড়া, জেলা যশোর।
পুলিশ জানায়, এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি The Special Powers Act, 1974-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় রুজু করা হয়। আটক দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D