|
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোজ হওয়া ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তা ভর্তি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোজের দুই দিন পর শনিবার (১৭ অক্টোবর) দুপুর বারোটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়ি সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মৃত রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তার শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর লেপা ও ঝাড়া মোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬টা ১০ মিনিটের সময় রাসেল ঘুম থেকে জেগে তাদের ঘরে তার স্ত্রীর বোনের স্বামী আল আমিনকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পরেন। এর কিছুক্ষন পরই শিশুটি নিখোজ হয়। পারবারিকি বিরোধের জেরে আল আমিন শিশু রাইয়ানকে হত্যা করেছে বলে দাবি পরিবারের।
এঘটনায় গত বৃহস্পতিবার রাতেই আল আমিনসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন রুমানা। এর আগে ওই দিন দুপুরে পুলিশ আল আমিনকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D