কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬

কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরির ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

মৃর্ত্তিঙ্গা চা বাগানের নিজ বসতবাড়ির সামনে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মৃর্ত্তিঙ্গা চা বাগানসহ আশপাশের কয়েকটি চা বাগানের শ্রমিক পরিবারের নারী-পুরুষ ও শিশুদের মাঝে কাপড় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও আমেরিকা প্রবাসী মোস্তাফিজুর রহমান। দুর্গাপূজার আনন্দ চা শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে শ্রমিকদের মাঝে উৎসবের আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট