সাভারে মাদরাসা ছাত্রী নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬

সাভারে মাদরাসা ছাত্রী নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি

সাভারের হেমায়েতপুরে যাদুরচর এলাকার আয়েশা সিদ্দিকা রাযি বালিকা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী মোছাঃ মারিয়া আক্তার লিমা (১২) নিখোঁজের ৬দিন অতিবাহিত হয়েছে। পুলিশ তাকে উদ্ধারে কাজ করলেও হদিস মেলাতে পারেনি।

অপরদিকে বৃহস্পতিবার ছাত্রীর বাবা নুরুল ইসলাম (৩৪) স্থানীয়দের নিয়ে মাদরাসায় গিয়ে ছাত্রী হোস্টেলে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় মাদরাসার ছাত্রদের সাথে সংঘর্ষে ছাত্রীর পরিবারের সদস্য শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়।

পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর বেলা ১১ টার সময় ছুটি হলে মাদরাসার আবাসিকের পঞ্চম শ্রেণির ছাত্রী মোছাম্মৎ মারিয়া আক্তার লিমা (১২) সকলের চোখ ফাঁকি দিয়ে অনাবাসিক ছাত্রীদের সাথে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে ওই দিনই পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। পরিবারের সদস্যরা ও পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান পাননি।

ঘটনার ৬ দিনেও মেয়ের সন্ধ্যান না পেয়ে নিখোঁজ ছাত্রীর বাবা নুরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ৩০/৩৫ জন লোক নিয়ে মহিলা মাদরাসার হোস্টেলে প্রবেশ করতে চাইলে মাদ্রাসার সিকিউরিটি গার্ড বাঁধা প্রদান করেন। পরে মাদরাসার ছাত্ররা ঘটনাস্থলে এসে তারা মাদরাসায় প্রবেশে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সংঘর্ষে মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র হাফেজ সোহানুর রহমান, মুহাম্মদ রাহাত, দ্বীন ইসলাম, আশরাফুল, সিয়াম এবং বেসরকারী টেলিভিশনের এক সংবাকর্মীসহ ৬ জন আহত হয় । এক পর্যায়ে মাদরাসার পক্ষ থেকে জরুরী সেবা নম্বর ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করেন।

মাদরাসার শিক্ষক মুফতি আব্দুল্লাহ ফিরোজি জানান ছাত্রীটি সকলের চোখ ফাকি দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী করছি আমরা।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার এসআই সবুজ জানান, গত ১১ অক্টোবর মাদরাসার ছাত্রী নিখোঁজ হলে আমরা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট