|
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন অকার্যকর করা হয়েছে। এ ছাড়া বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়েছে। পাঁচটি মামলায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার গোয়াইনঘাট সদর থেকে বাংলাবাজার, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে পরিচিত বালির হাওর ও নাইন্দার এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন। এসময় অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন অকার্যকর করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। এ সময় পাঁচটি মামলায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি জানান, প্রশাসনের এমন অভিযান নিয়মিত চলবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D