ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় এ ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের সুরাব শহরের প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণে। খবর টাইমস অব ইন্ডিয়ার

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের (জিএফজেড) তথ্য অনুযায়ী, একই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।

তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট