১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ১০০ পাউন্ডের কেক কেটে মুজিববর্ষের বর্ণিল আয়োজনের সূচনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকালে নগর ভবনে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে কেক কাটেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
এর আগে ভোরের সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন মেয়রসহ সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, মো. কাউন্সিলর তৌফিক বকস, কাউন্সিলর এ বি এম উজ্জল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, সিসিকের প্রধান নির্বাহি কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন, নির্বাহি প্রকৌশলী আলী আকবর, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান প্রমুখ।
সিসিকের দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণসহ অন্যান্য ভাষণ প্রচার এবং মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় দোয়া ও প্রার্থনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D