জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ‌‘আন্তঃহাউস সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা’ সম্পন্ন

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ‌‘আন্তঃহাউস সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা’ সম্পন্ন

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি) এ বার্ষিক আন্তঃহাউস সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল বৃহস্পতিবার দুপুর ১টায় জেসিপিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লে. কর্নেল মো. মাইমুনুল করিম চৌধুরী, এমফিল, এইসি।

বিশেষ অতিথি হিসেবে অতিথি ছিলেন- উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক শারমীন আকতার।

স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মো. খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, বিতর্ক প্রতিযোগিতা হলো যুক্তি, তথ্য ও বুদ্ধিমত্তার লড়াই; যা শিক্ষার্থীদের চিন্তাশক্তি বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং বাকপটুতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্ক কেবল জেতার খেলা নয়, বরং প্রতিপক্ষের মতের প্রতি সম্মান জানিয়ে নিজের মত সুপ্রতিষ্ঠিত করার চর্চা। বিতর্ক শিক্ষার্থীদের মস্তিষ্ককে তীক্ষ্ণ করে এবং তথ্যের গভীরে গিয়ে ভাবতে শেখায়।

তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতায় প্রতিপক্ষকে শত্রু মনে না করে, বরং তার যুক্তির বিপরীতে আরও শক্তিশালী ও তথ্যভিত্তিক যুক্তি উপস্থাপন করাই হলো আসল দক্ষতা। বিতর্কের ভাষা হবে মার্জিত, উচ্চারণ হবে স্পষ্ট এবং যুক্তি হবে অকাট্য।

ফাইনাল রাউন্ডে “এই সংসদ মনে করে যে, পরিবেশ দূষণ রোধই একুশ শতকের বড় চ্যালেঞ্জ।” বিষয়ের উপর সরকারি দল হিসেবে সুরমা হাউস ও বিরোধী দল হিসেবে মেঘনা হাউস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বার্ষিক আন্তঃহাউস সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় সুরমা হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সুরমা হাউসের বিতার্কিক সালেহা আক্তার নীরা প্রধান বক্তা নির্বাচিত হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট