১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬
জাপানের পূর্ব উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭।
শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাপানের হনশু দ্বীপের ইওয়াতে প্রদেশের ওফুনাতো শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। শক্তিশালী এই কম্পনের সময় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাদের অভিজ্ঞতার কথা জানাতে থাকেন। তবে শক্তিশালী এই কম্পনের পরও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় খোঁজখবর নিচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
শক্তিশালী এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানি কর্মকর্তারা জনগণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। তারা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত কয়েক মাসেও সেখানে বেশ কয়েকবার মাঝারি ও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D