দেশের বাজারে আরো কমলো স্বর্ণের দাম

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

দেশের বাজারে আরো কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা পতন লক্ষ্য করা যাচ্ছে স্বর্ণের দামে। সবশেষ শনিবার (১৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আরও ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা ৫ দফায় ১২ হাজার ৭২ টাকা কমলো মূল্যবান এই হলুদ ধাতুটির দাম।

এতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

রোববার (১৫ নভেম্বর) দেশের বাজারে এই দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায় বেচাকেনা হচ্ছে বর্তমানে।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমায় বাজুস। এতে সেদিন দেশের বাজারে এই ক্যাটাগরির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

এর আগে, বৃহস্পতিবারও (১২ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওইদিন দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করে বাজুস। আগের দিন, ১১ নভেম্বর সকালেও স্বর্ণের দাম কমিয়েছিল সংস্থাটি। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। তারও আগে ৬ নভেম্বর একই ক্যাটাগরির স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।

সব মিলিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি ১২ হাজার ৭২ টাকা কমেছে পাঁচ দফায়। এতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে এখন পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায় নেমে এসেছে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম।

সবশেষ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট