|
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটোসহ দুটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। জব্দ করা টমেটো ও গাড়ি দুটির আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৪ হাজার টাকা। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর মডেল থানার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে স্থাপিত অস্থায়ী পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে দুটি ডিআই পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি দুটি থেকে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। উদ্ধার করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। পাশাপাশি টমেটো পরিবহনে ব্যবহৃত দুটি ডিআই পিকআপ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেন—জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগেরখাল দলইপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে কয়েছ আহমদ (১৯), চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আমিন আহমদ (১৯), ফতেপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে আবু তাহের মাহিন (১৭) এবং চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে সাইদুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা টমেটো পচনশীল কাঁচামাল হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রির কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ তথ্য নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শনিবার পুলিশ পাহারায় তাঁদের আদালতে পাঠানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D