|
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬
সিলেটের বিয়ানীবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি আবুল আহমদকে (৩২) ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৭টা ১৫ মিনিটে ঢাকার শেরেবাংলা নগর থানার কলেজ অব নার্সিংয়ের সামনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী শিশুটি বিয়ানীবাজারের দেউলগ্রাম উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় শিশুটিকে বাড়িতে রেখে তার মা-বাবা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এই সুযোগে আবুল আহমদ ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে শিশুটির মা-বাবা বাড়ি ফিরে এলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেন। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।
এসআরবি-৯ জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D