সিলেটে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুজন গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

সিলেটে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুজন গ্রেপ্তার

সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সুবিদবাজার ফাজিল চিশত এলাকায় জেসি ট্রাস্ট হাউজ মার্কেটের সামনে চেকপোস্ট বসায়। চেকপোস্টে একটি ট্রাক থামার সংকেত দিলে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তখন তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতরে বিশেষভাবে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার মো. সমসু মিয়া (৪২) এবং মৌলভীবাজার সদর উপজেলার বশিজোড়ার মো. পারভেজ (২৮)।

এসআরবি-৯ জানায়, জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেয়ারডিল সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের ও জব্দ করা আলামত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট