|
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬
সিলেট মহানগর এলাকায় অভিযানে আটক হওয়া অবৈধ ব্যাটারিচালিত যানবাহনগুলো (রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম) মানবিক দিক বিবেচনায় এবং শর্তসাপেক্ষে মালিক ও চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রবিবার (১৫ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম) এক গণবিজ্ঞপ্তিতে জানান- সিলেট মহানগর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযানে আটককৃত যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে। তবে যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে গত ৮ নভেম্বর এসএমপি একটি সভার আয়োজন করে। উক্ত সভায় চালক ও মালিকদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনা করে, মহানগর এলাকায় আর কখনো ব্যাটারিচালিত যানবাহন না চালানোর শর্তে গত ১ মে থেকে অদ্যাবধি আটককৃত যানবাহনগুলো অবমুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
গাড়ি ছাড়িয়ে নিতে আগ্রহী মালিক ও চালকদের নিচের ৫টি কাগজপত্রসহ এসএমপির ট্রাফিক বিভাগ কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
কাগজগুলো হলো-
১. আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ আবেদনপত্র।
২. মহানগর এলাকায় আর অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।
৩. আটককৃত রেকার স্লিপের মূল কপি।
৪. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১ কপি সত্যায়িত ফটোকপি।
৫. অবমুক্তকৃত যানবাহন (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) সিলেট মেট্রোপলিটন এলাকায় বিক্রয় করা যাবে না মর্মে অঙ্গীকারনামা।
এসএমপি কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেন- এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে সিলেট মহানগর এলাকায় পুনরায় কোনো ব্যাটারিচালিত যানবাহন চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D