১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬
সিলেট বিভাগ গণদাাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা ১৬ মে শনিবার বিকাল ৪টায় সমবায় ভবনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক বাহরুল ইসলাম মিঠুর পরিচালনায় সভায় বক্তারা অনতিবিলম্বে সিলেটে পুনরায় হাইকোর্ট বেঞ্চ চালুর জোর দাবি জানিয়ে বলেন, এটা সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি। বক্তারা আরো বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাাগে আয়কর ট্রাইবুন্যাল কোর্ট থাকলেও সিলেটবাসীর দাবি উপেক্ষা করে তা স্থাপন করা হচ্ছে না। সিলেট চেম্বার এন্ড কমার্স, করদাতা ও কর আইনজীবীদের পক্ষ থেকে ট্রাইবুন্যাল কোর্ট স্থাপনের দাবি করা হয়েছে। অনতিবিলম্বে হাইকোর্ট বেঞ্চ ও আয়কর ট্রাইবুন্যাল কোর্ট স্থাপন করা হউক। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর বিদেশী এয়ারলাইন্স এর বিমান আসা যাওয়ার উপযুক্ত হলেও একটি সিলেট বিদ্বেশী কুচক্রী মহলের কারণে বিদেশী বিমান আসা বাধাগ্রস্ত হচ্ছে।
আমরা চাই চট্টগ্রাম বিমান বন্দরের মত ওসমানী বিমান বন্দরেও ৪/৫টা বিদেশী বিমান আনার সুযোগ করে দেওয়া হউক। অনতিবিলম্বে সিলেট বিভাগবাসীর এই ন্যায্য দাবিবগুলো বাস্তবায়ন না হলে সিলেট বিভাগ গণদাবি পরিষদ অতীতের ন্যায় সর্বস্তরের জনগণকে নিয়ে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বেলাল আহমদ, মৌলানা আসলাম রাহমানী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন ধর, কেন্দ্রীয় নেতা সেলিম আহমদ, ইনসান আলী, ওসমান গনি, শামীম আহমদ, নিজাম উদ্দিন, শফিক উদ্দিন, সুসেন্দ্র চন্দ্র সরকার, গুলজার আহমদ, কামেনী বৈধ্য, রিয়াজ উদ্দিন, মাছুম আহমদ, কয়েস আহমদ সাগর, মোঃ ইদ্রিস আলী, আলহাজ¦ মামুনুর রশীদ, জাহেদ আহমদ প্রমুখ।
সভায় নতুন কিছু সদস্য কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত ও বিভাগের চার জেলা কমিটি করে প্রতিটি জেলার সমস্যা চিহ্নিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্¦ দেওয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D