সিলেটের সুরমা, কুশিয়ারা, মনু সহ সকল নদী খননের দাবি

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

সিলেটের সুরমা, কুশিয়ারা, মনু সহ সকল নদী খননের দাবি

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা গত ১৪ মে বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি নেছারুল হক চৌধুরী বুস্তান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় বক্তাগণ আগাম বন্যা মোকাবেলায় বৃহত্তর সিলেটের সুরমা, কুশিয়ারা, বাসিয়া, মনু, জুড়ি, খুয়াই সহ সকাল নদী, খাল ও ছড়া জরুরী ভিত্তিতে খননের জন্য জোর দাবী জানান।

বক্তারা বলেন, সিলেট গ্যাস ফিল্ডের ৭নং কূপে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নতুন করে উত্তোলন করা হচ্ছে, অথচ সিলেটের স্থানীয় মানুষের ঘরে গ্যাস না দিয়ে জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া হচ্ছে। সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে গ্যাস নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। অন্যথায় আন্দোলন গড়ে তুলে, জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া বন্ধ করে দেওয়া হবে।

সভায় সিলেট-আখাউড়া ডাবল রেললাইন এবং সিলেট-ছাতক রেল লাইন জরুরী ভিত্তিতে চালু করার জন্য এবং ছাতক পথে রেললাইন দীর্ঘ দিন কেন বন্ধ রাখা হল তা তদন্ত করে বের করা এবং রেলওয়ে লাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা বাসা-বাড়ী, দোকান, মার্কেট উচ্ছেদ ও সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জোর দাবী জানান।

সভায় বৃহত্তর সিলেটের দাবী দাওয়া আদায়ের সিলেটের রাজনীতিবিদদের জোরালো ভূমিকা পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে প্রস্তাবিত সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ এবং সিলেট-আখাউড়া রেল লাইন ডাবল করার কাজ দ্রুত গতিতে শুরু করার জন্য জোর দাবী জানান।

সভায় নগরীতে চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্ধেগ ও ক্ষোভ প্রকাশ করে উক্ত বিষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান বক্তাগণ।

সভায় বৃহত্তর সিলেটের সকল সরকারি, বেসরকারি অফিসে ১০০% সিলেটী লোক নিয়োগের জন্য জোর দাবী জানানো হয়।

সভায় সিলেট মহানগরের রিক্সা, সিএনজি ভাড়া নির্ধারণ, দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের অন্তর্গত হাজরাই মৌজার বাগরখাল জরুরীভিত্তিতে খনন এবং ম্যাপ অনুযায়ী খালের দুই পাশের অবৈধ স্থাপনা জরুরী ভিত্তিতে উচ্ছেদের জন্য জোর দাবী জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল অদুদ, কামরুজ্জামান তারা, দেওয়ান মতিউর রহমনা খান, এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, ডাঃ হাবিবুর রহমান, সাংবাদিক এম.এ হান্নান, ক্ষমা রাণী দে, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, রায়হান আহমদ, রাবেয়া খানম রিয়া, নূর উদ্দিন রাসেল, সাবেক মেম্বার ইর্শাদ আলী প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট