সিলেটে হাম-উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

সিলেটে হাম-উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। তাদের একজনের বয়স ৫ মাস ও আরেকজনের ৮ মাস।

একজনের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ও আরেকজনের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ায়।

দুজনই শুক্রবার (১৫ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শনিবার সকালে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫৪ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৩৬ জন রোগী ভর্তি আছেন।

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

এদিকে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩০ শিশু।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট