সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ছিনতাইকারী আটক

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২০

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ছিনতাইকারী আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে রোববার সন্ধ্যায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়ে জনতা। রাশেদ আহমদ (১৮) নামের ওই ছিনতাইকারী স্থানীয় বড়শালা বাইপাস এলাকার ছত্তার মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন এবং সাত হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট