সিলেটের শাহজালাল (র.) এর দরগাহ মসজিদে বুক ফাটা কান্নার আহাজারি

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

সিলেটের শাহজালাল (র.) এর দরগাহ মসজিদে বুক ফাটা কান্নার আহাজারি

ভয়ঙ্কর করোনাভাইরাস থেকে রেহাই পেতে সিলেটের মসজিদে মসজিদে শুক্রবার বিশেষ দোয়া করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লীরা মহান আল্লাহর দরবারে অঝোর ধারায় কেঁদে কেঁদে দোয়া করতে দেখা গেছে। সিলেটের শাহজালাল (র.) এর দরগাহ মসজিদে অনেক মুসল্লী জমায়েত হয়ে দোয়া করতে দেখা গেছে।

প্রাণঘাতি করোনাভাইরাস এত দিন চীন, ইরান, ইটালি’সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আক্রান্ত হয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে বাংলাদেশে ৩ জন সনাক্ত হওয়ার পর দেশের মানুষের মাঝে আতংক তৈরী হয়। যদিও আক্রান্তের মাঝে ২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। একজন আজ শুক্রবার হাসপাতাল থেকে বাড়ী ফিরেছেন।

বাংলাদেশে এই রোগ গত সপ্তাহের দিকে দেখা দিলে দেশের অন্যান্য জায়গার মত সিলেটের মানুষের মাঝেও আতংকের কমতি নেই। এ জন্য আজ শুক্রবার সিলেটের মসজিদে মসজিদে ইমামগণ এই রোগ থেকে বাঁচতে ও যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতার কামনা করে দোয়া করেছেন।

দরগাহ মসজিদ, বন্দরবাজার জামে মসজিদ, নাইওরপুল, সোবহানীঘাট মাদ্রাসা মসজিদ, কুরত উল্লাহ, কালেক্টরেট মসজিদ, সোবহানীঘাট ফুলতলী মাদ্রাসা মসজিদ, শাহপরান মাজার মসজিদসহ অসংখ্য মসজিদে আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।

বিশেষ করে সিলেট প্রবাসী অধ্যুষিত হওয়ায় এসব প্রবাসীদের পরিবার-পরিজনদের বুক ফাটা কান্না করতে দেখা গেছে। অনেকে কুরআন খতম ও মসজিদে টাকা পয়সা সাদকাহ করে বিশেষ দোয়াও করিয়েছেন ইমামদের দিয়ে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট