১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০
নভেল করোনাভাইরাস প্রতিরোধের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অন্যান্য দেশের মতো বাংলাদেশি যাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। আজ শুক্রবার সকাল ৬টা থেকে কোন বাংলাদেশি পাসপোর্টধারী ভারতে যেতে পারেননি। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দেশের সকল স্থল, বিমান, নৌ বন্দর ও ট্রেন পথে বাংলাদেশিদের ভারতে প্রবেশ বন্ধের এই নিষেধাজ্ঞা বহাল থাকবে । তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা এই সময়ে মধ্যে এই স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের বরাত দিয়ে সিলেট অফিস বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে তামাবিল স্থলবন্দরের অভিবাসন বিভাগের ইনচার্জ জানান, ‘করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ভারত সরকার অন্যান্য দেশের মতো বাংলাদেশি যাত্রীদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল ছয়টা থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন না। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা নিজ দেশে যেতে পারবেন। এ ছাড়া ভারতীয় নাগরিক ও ভারতে অবস্থানরত বাংলাদেশি যাত্রীরা বন্দর দিয়ে বাংলাদেশে আসতে পারবেন’-বিষয়টি তাদেরকে জানানো হয়েছে।
সূত্র জানায়, তামাবিল, বেনাপোলসহ দেশের সকল স্থল, বিমান, নৌ বন্দর ও ট্রেন পথে আজ শুক্রবার সকাল ৬টা থেকে ভারতে প্রবেশ বন্ধ হয়ে যায়। এই ঘোষণার পর দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্টে আন্তর্জাতিক টার্মিনাল এবং নো-ম্যানস ল্যান্ডে সহ¯্রাধিক যাত্রীর লম্বা লাইন পড়ে বলে জানা গেছে। শুধু বেনাপোল নয়, তামাবিল, সুতারকান্দি, আখাউড়া, হিলি, দর্শনা, সোনামসজিদ, বুড়িমারি, ভোমরা স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে গতকাল উভয় দেশের যাত্রী আসা যাওয়া করে।
নগরীর বাসিন্দা বিকাশ জানান, ‘স্বল্প সময় ও খরচে তিনি দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসা করাচ্ছেন। কিন্তু, ভারত সরকারের এই সিদ্ধান্তে অনেকটা বিপাকে পড়েছেন। এপ্রিলের প্রথম সপ্তাহে চেকআপের জন্য ভারতের গৌহাটিতে যাওয়ার কথা ছিল জানিয়ে তিনি বলেন, ভারতীয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কারণে বর্তমানে তার যাত্রা অনেকটা অনিশ্চিত।’
শুধু বিকাশ নয়, ভারতে নিয়মিত চিকিৎসা করানো অনেক রোগী এ নিয়ে বিপাকে আছেন বলে জানা গেছে।
ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথমে ১৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়। পরে সংশোধিত বিজ্ঞপ্তিতে ১৩ মার্চ সকাল ৬টা থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D