সিলেটে ভারতীয় ৬ লাখ ৮৬ হাজার টাকার চকলেটসহ আটক ২

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

সিলেটে ভারতীয় ৬ লাখ ৮৬ হাজার টাকার চকলেটসহ আটক ২

Manual1 Ad Code

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে সিলেটে নিয়ে আসা ২৮ হাজার ৮পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

Manual6 Ad Code

রোববার (১৬ মার্চ) বিকেলে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ক্যাডেট কলেজের সামনে থেকে পিকআপ ভর্তি চকলেটের চালানটি জব্দ করা হয়।

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে জব্দকৃত বিভিন্ন ব্রান্ডের ২৮ হাজার ৮পিস চকলেটের বাজার মূল্য আনুমানিক ৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা। এসময় চকলেট বহনকারী একটি রেজিষ্ট্রেশন বিহীন পিকআপ জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন-সিলেট সদর উপজেলার পীরেরগাঁওয়ের মধুটিলা এলাকার আব্দুর রশিদের ছেলে নবী হোসেন (২৬) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ফানাইল গ্রামের তাহির আলীর ছেলে বর্তমানে বালুচর জামতলা এলাকার বাসিন্দা মো. মোজাহিদ (৩০)।

আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-১৪(০৩)’২৫) দায়ের করা হয়েছে। সোমবার ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Manual1 Ad Code


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code