পানিসম্পদ উপমন্ত্রী ধর্মপাশা ও জামালগঞ্জে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করবেন আজ

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

পানিসম্পদ উপমন্ত্রী ধর্মপাশা ও জামালগঞ্জে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করবেন আজ

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে তিনদিনের সফরে আজ বৃহস্পতিবার সিলেট আসছেন। তিনি সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন। এরপর তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার হাওর রক্ষা বাঁধের মেরামত কাজ পরিদর্শন করবেন। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সুবিধাভোগী, গণমাধ্যম প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
উপ-মন্ত্রীর শুক্রবারের সফর সূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জে কুশিয়ারা নদীর উভয় তীরের প্রতিরক্ষা কাজ পরিদর্শন। উপ-মন্ত্রী শনিবার দুপুর ১২টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট