যারা রাতে আওয়ামী লীগ করে তারা বিশ্বনাথ বিএনপির কমিটিতে স্থান পেয়েছে : সুহেল চৌধুরী

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

যারা রাতে আওয়ামী লীগ করে তারা বিশ্বনাথ বিএনপির কমিটিতে স্থান পেয়েছে :  সুহেল চৌধুরী

সিলেটের বিশ্বনাথে তৃণমূল বিএনপি শনিবার দুপুরে কারিকোনা গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের ব্যানারে দলের একাংশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য তালুকদার গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জসিম উদ্দিন জুনেদ।

যুবদল নেতা সাইদুর রহমান রাজু ও আবদুর রব সরকারের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি তাহিদ মিয়া চেয়ারম্যান, রইছ উদ্দিন মাস্টার, আখলিছ আলী সরকার, আবারক আলী চেয়ারম্যান, আব্বাস আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম সম্পাদক আজাদ মিয়া মেম্বার, আবদুল আজিজ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান রিপন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, বিএনপি নেতা আবুল হোসেন মেম্বার, কাচা মিয়া, জয়নাল আবেদিন, মামুন আহমদ মেম্বার, জুবেল আহমদ, মাহতাব উদ্দিন, জাহিদুল ইসলাম, বেলাল আহমদ, আমিনুর রহমান চুন্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাওছার আহমদ তুলাই।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন শিপলু।

সভায় বক্তারা বলেন, সিলেটের কোটি মানুষের নেতা, সাবেক এমপি, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর আস্থাভাজন নেতাদের বাদ দিয়ে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ঘোষিত কমিটিতে সাংগঠনিক ভাবে দক্ষ ও যোগ্য নেতাদের বাদ দিয়ে দুর্বল নেতৃত্ব দিয়ে একটি পকেট কমিটি দেয়া হয়েছে। এতে অনেক ত্যাগী নেতাকর্মীর নাম বাদ পড়েছে। আর যারা দিনে বিএনপি ও রাতে আওয়ামী লীগ করে তার স্থান পেয়েছে। যাতে বিএনপির ভবিষ্যৎ অমঙ্গল এবং হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, বিএনপি নেতা দিলোয়ার হোসেন, নূর হোসেন, রফিক মেম্বার, গয়াছ মেম্বার, নিজাম উদ্দিন, শামিম আহমদ মেম্বার, রহিম শিকদার, গেদা মিয়া, আলী হোসেন ইংরেজ, জালাল উদ্দিন, ওয়াহিদ আলী, আবদুর রুপ, বাবলু মিয়া, আমিন, জামাল আহমদ, আবদুল লতিফ, মখন মিয়া, মানিক মিয়া, ফয়ছল আহমদ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, সুলতান খান, আমির আলী, মুক্তার খান, দিলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, রিপন মিয়া, নিজাম উদ্দিন, আশিক আলী, নুমান আহমদ, মঈন উদ্দিন, আবদুল করিম, ধন মিয়া, আলাই মিয়া, জুবায়ের আহমদ, কাহার মিয়া, সেচ্ছাসেবক দল নেতা আবদুল করিম, আবদুল হামিদ, জুবায়ের আহমদ, মাসুদ আহমদ, নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আলাল আহমদ, তারেক আহমদ খজির, ইমরান আহমদ সুমন, রুমেল আলী, শিমুল আলী, তাজুল ইসলাম, রাজ্জাক মিয়া, কলেজ ছাত্রদলের সহ সভাপতি আখতার আহমদ, সাধারণ সম্পাদক একে রাজু, ছাত্রদল নেতা এমদাদুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট