১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২০
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চাঁনপুর গ্রামের হাওর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. আব্দুল মালেক (৬৭)।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন হাওরে একটি লাশ ভেসে উঠতে দেখে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পহেলা জুলাই উপজেলার চাঁনপুর চক গ্রামের আব্দুল মালেক বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পর আজ শুক্রবার সন্ধ্যায় গ্রামের হাওরের পানিতে নিখোঁজ বৃদ্ধের মৃত দেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পান। স্থানীয়রা জানান এই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D