১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২০
৩ জুলাই ২০২০, শুক্রবারঃ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক আর নেই। আজ শুক্রবার সকালে সোয়া ১০টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শরীরে নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকালে সোয়া ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এরআগে গত মঙ্গলবার (৩০ জুন) বিকালে শারীরিক অবস্থা খারাপ হলে হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে তাঁর শরীরে করোনাভাইরাস ছিল কি-না তা জানা যায়নি। এরপর বুধবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মরহুমের ১ম জানাযার নামাজ বাদ আসর মানিকপীর টিলা সংলগ্ন খালি স্পেসে অনুষ্ঠিত হবে, বাদ মাগরিব গ্রামের বাড়ী বালাগঞ্জে ২য় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে। পরিবারের পক্ষ থেকে সবার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D