১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ৫ জন পুরুষ ও মহিলা নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সনাক্ত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৩ জুন) দুপুরে তাঁদের করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
নতুন করে করোনায় আক্রান্ত ৫ জনের মধ্যে হাসপাতালের স্টাফ পাপিয়া আক্তার (৩০) এবং তার স্বামী ইকবাল হোসেন (৩৫), পৌর এলাকার সুনাপুরের আব্দুল মোছাব্বির (৫৮), রওশনারা বেলী (৫০) ও গাজিপুরের আব্দুল গাফফার তুহা (৩০)।
এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে।
তাঁদের ৫ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে লকডাউন শিথিল করায় অবাধে স্বাস্থ্য বিধি না মেনে জনসাধারণের অযথা যত্রতত্র ঘোরাফেরার কারণে কুলাউড়া উপজেলায় করোনা (কোভিড-১৯) পজিটিভ রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে।
এব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে করোনা (কোভিড-১৯) পজিটিভ রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D