আক্রান্তদের মধ্যে ৪৫১ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৪০ জন, সুনামগঞ্জে ১০০ জন, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজারে ৬৯ জন রয়েছেন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা যাওয়া ৪৬ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৩৫ জন। এছাড়া, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ৪ জন করে এবং হবিগঞ্জে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৫ জন, সুনামগঞ্জে ১১৬ জন, হবিগঞ্জে ২৭ জন এবং মৌলভীবাজারে ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে সিলেটের দুইজন মারা গেছেন।

