আজ সিলেটের ল্যাবে হবিগঞ্জের ১০ জনের করোনা পজেটিভ

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

আজ সিলেটের ল্যাবে হবিগঞ্জের ১০ জনের করোনা পজেটিভ

হবিগঞ্জে আজ ১০ জন করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী সনাক্ত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) এদের শরীরে করোনা সনাক্ত হয় বলে জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একে এম মোস্তাফিজুর রহমান। আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বানিয়াচংয়ের ৩, বাহুবলের ১ জন, আজমিরীগঞ্জ ২ জন ও চুনারুঘাট ১ জন বলে জানান তিনি। আজ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় ওই ১০জন রিপোর্ট পজেটভি আসে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত। আক্রান্তদের এলাকা লকডাউনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. একে এম মোস্তাফিজুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট