সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মানবতার সবজির বাজার

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মানবতার সবজির বাজার

করোনাভাইরাসের সংক্রমণরোধে সিলেটে চলছে লকডাউন। এ সময়ে অসহায় ও বিভিন্ন স্তরের মানুষের জন্য মানবতার সবজি বাজার নিয়ে বিনামূল্যে সবজি বিতরণ করলেন সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় নগরীর আম্বরখানা পয়েন্টে অসহায় মানুষের মধ্যে এসব সবজি তুলে দেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। 

এ সময় তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মানুষ এখন অনেকটা অসহায়। অনেকের ঘরে চাল থাকলেও সবজি নেই। এই দুর্যোগে সাধারণ মানুষ সবজি কিনতে হাটবাজারে ভিড় করছেন। এতে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তাই সাধারণ মানুষকে ঘরে রাখতে আমাদের নিজ অর্থায়নে এ উদ্যোগ নিয়েছি।

তারা বলেন, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে করোনাভাইরাসের মতো এই মহামারিতে মানুষের পাশে দাঁড়ানো জরুরি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে করোনা আতঙ্ক যতদিন থাকবে, আমাদের সাধ্যমতো নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রাখবো।

এছাড়া বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তারা। এই কাজে সহায়তা করেছেন মহানগর যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে মো. আফজল হোসেন, রুহুল আমিন, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন শাকির, আবির হাসান রানা, আমিনুল ইসলাম আমিন, রিমু খান, আকিল আহমদ, অনুজ তালুকদার, জামাল আহমদ’সহ আরো অনেকে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট