জৈন্তা-গোয়াইনঘাটে করোনা আক্রান্ত রোগী নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে এসেছেন : সিভিল সার্জন

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

জৈন্তা-গোয়াইনঘাটে করোনা আক্রান্ত রোগী নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে এসেছেন : সিভিল সার্জন

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে শনাক্ত হওয়া দুইজন করোনা আক্রান্ত রোগী নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ওই এলাকায় থেকে এসেছিলেন বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল।

দুই করোনা আক্রান্ত রোগীকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকাও লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় যাদের পরীক্ষা করা হয়েছে-তাদের মধ্যে এই দুজনের করোনা পজেটিভ ধরা পড়ে। তাদের দুজনই নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পজিটিভ সনাক্ত হবার পর তাদেরকে সিলেটে আনা হচ্ছে। তারা কিছুদিন আগে ওই এলাকায় এসেছিলেন।

এর আগে গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মঈন উদ্দিন। গত ১৫ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়া, আরেকজন করোনা আক্রান্ত প্রসূতি মহিলা বর্তমানে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট