১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কিংবা শহীদ শামসুদ্দিন হাসপতাল বা অন্য স্থানে অন্তত ২০টি আইসিইউ বেড সংবলিত একটি সুরক্ষিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।
সিলেট বিভাগের বাসিন্দা সুপ্রিম কোর্টের ওই আইনজীবী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তার সরকারি ইমেইলে এ নোটিশ পাঠান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে এই অঞ্চলের মানুষের পক্ষে তাদের জীবন বিপন্ন হওয়া থেকে রক্ষা করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়েছে, ‘বৃহত্তর সিলেটে প্রায় ২ (দুই) কোটি মানুষের বসবাসI এই বিশাল অঞ্চলের এত বিপুল সংখ্যক মানুষের জন্য শহীদ শামসুদ্দিন হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য সরকার নির্ধারণ করেছে। কিন্তু ইতিমধ্যেই গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর থেকে স্পষ্ট হয়েছে যে, শহীদ শামসুদ্দিন হাসপাতাল করোনা রোগীর সব স্তরের চিকিৎসা দেওয়ার জন্য সক্ষম নয়l এমনকি আপনি জানার কথা সিলেটের প্রায় দুই কোটি মানুষের কেউ করোনা আক্রান্ত হলে শামসুদ্দিন হাসপাতালে তাদের জন্য একটি জীবন রক্ষাকারী ভেন্টিলেটরও এই মুহূর্তে চালু নেই বা পরিচালনায় দক্ষ লোকবল নেই।
ইতিমধ্যেই সিলেটের কৃতি সন্তান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মাইনুদ্দিন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী, দুই সন্তান আর দেশের হাজারো মানুষকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে I সিলেটের আরো অনেক চিকিৎসক ঝুঁকিতে রয়েছেনI এ অবস্থায় জরুরি ভিত্তিতে সিলেট ওসমানী হাসপাতাল কিংবা শহীদ শামসুদ্দিন হাসপাতাল যেখানেই হোক অন্তত বিশটি আইসিইউ বেড সম্বলিত একটি সুরক্ষিত ব্যবস্থাপনা নিশ্চিত করুন।’
‘এছাড়া নোটিশে শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ ইউনিট পরিদর্শন ও পর্যবেক্ষণ করে তড়িৎ গতিতে করোনা সেবার পর্যাপ্ত যন্ত্রপাতি (ভেন্টিলেট-নিগেটিভ প্রেশার, এবিজি, কার্ডিয়াক মনিটর, প্রভৃতি), সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, জেনারেটর, সার্বক্ষণিক মেডিক্যাল টিম (রোস্টার ওয়াইজ কনসালট্যান্ট, এমও, নার্স, আয়া, ক্লিনার), আইসিইউ টিম (সার্বক্ষণিক দক্ষ এনেস্থেশিওলজিস্ট, নার্স, আয়া, ক্লিনার) এর সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D