সিলেটে বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

সিলেটে বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিলেটে বিস্কুটের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঠানঠুলার পল্লবী আবাসিক এলাকার সি ব্লকের করেরপাড়া সড়কের ড্রেনের ওপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রাস্তার পাশে ড্রেনের ওপর একটি কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহের বসে কার্টনটি খুলে দেখেন তারা। এ সময় কার্টনের ভেতরে কালো পলিথিনে মোড়ানো মৃত নবজাতকের মরদেহ দেখতে পান তারা। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে শিশুটি তার মায়ের পেটের ভেতরে চার থেকে পাঁচ মাসের ছিল। কেন নবজাতককে রাস্তায় রেখে তার মা গিয়েছে ও কে বা কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে পুলিশ কাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।

এ তথ্যটি নিশ্চিত করে জালালাবাদ থানার এসআই মো. আজহারুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দারা ড্রেনের ওপর একটি কার্টন পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে কার্টনের ভেতর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাই।

তিনি বলেন, নবজাতকের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি মায়ের গর্ভে চার থেকে পাঁচ মাস বয়সী ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট