১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা শুধু লুটপাটই করেনি, বিদেশে পাচারও করেছে। দেশের পুরো ব্যাংকিং খাতকে এস আলম গ্রুপসহ কতিপয় মাফিয়া ও ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে ব্যাংক ডাকাতরাও দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার ফের লুটেরা ও ব্যাংক ডাকাতদের পুনবার্সনের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি দেশে ফের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন ছাত্র-জনতা পূরণ হতে দিবেনা। যত তাড়াতাড়ি সরকার জুলাই সনদ ও গণভোটের রায়কে বাস্তবায়ন করবে সরকারের জন্য ততই মঙ্গল হবে। একদিকে সরকার একের পর এক সংস্কার আদেশকে বাতিল করছে অপরদিকে বলা হচ্ছে সরকার নাকি জুলাই সনদ মেনে চলছে। এরকম বক্তব্য জাতির সাথে প্রতারণা ছাড়া কিছু নয়। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের পথচলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন জামায়াত আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা জামায়াতের নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, খাদিমনগর ইউনিয়নের উলামা বিভাগ ওয়ার্ড সভাপতি মাওলানা আসাদুর রহমান।
জামায়াত নেতা সাইফুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মাসুদ রানা, খসরু মিয়া, মোবাশ্বর আলী, জুম্মন আহমদ, বাবলা চৌধুরী, ডা: এনাম আহমদ ও আব্দুল আহাদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D