১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়াই জামায়াতের আমাদের লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালিন সরকার রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে জুলাই সনদ তৈরী করেছে। প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়েই জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্র শুরু করেছে। অথচ জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জনপ্রত্যাশিত সংস্কারের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র-জনতাকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি বলেন, জনগণ জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খার প্রতিফলন দেখতে চায়। পুরনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ভুলে যেতে চায়। কিন্তু সরকারী দল আবারো পুরনো ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিচার বিভাগ থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে নগ্ন দলীয়করণ শুরু করেছে। এজন্য ছাত্র-জনতা জুলাইয়ে জীবন দেয়নি। জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খা উপেক্ষা করে ক্ষমতায় থাকা যাবেনা।
তিনি ১৫ এপ্রিল বুধবার বিকেলে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিমানবন্দর থানা জামায়াতের আমীর মো: শফিকুল আলম মফিক, নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, ৬নং ওয়ার্ড সভাপতি মারুফ আহমদ চৌধুরী ও ৪নং ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার জাফর আলী প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D