১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন হবিবপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ কামরুল হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামরুল হাসান সিলেটের জকিগঞ্জ উপজেলার মমিনপুর (সয়দাবাদ) গ্রামের বাসিন্দা এবং বর্তমানে শাহপরাণ (রহঃ) থানাধীন মেজরটিলা এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন লামাবাজার ভাতালিয়া রোডের বিথিকা-এ/৫ নং বাসার সামনে থেকে অজ্ঞাতনামা চোরচক্র জনৈক মোঃ ইসরাফিল মিয়ার একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির এর দিকনির্দেশনায় লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আক্কাস আলীসহ পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলায় দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিলেট মহানগরসহ জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে রেকর্ড পাওয়া গেছে।
এ তথ্য নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আসামিকে পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D