১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬
নির্দেশনার ৩ দিনের মাথায় সিলেটের দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ও দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি|
বুধবার (১৫ এপ্রিল) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, সিলেটের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত ˆবঠকে দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান/দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে যে নির্দেশনা প্রদান করা হয়েছিল তা বাতিল করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পূর্বের ন্যায় সকল মিষ্টান্ন, কেক, বিস্কুট, পাউরুটি ও অন্যান্য দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ও দোকানসমূহ প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|
তবে হোটেল/রেস্তোরাঁ (খাবারের দোকান), কাঁচাবাজার, ফার্মেসি ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানায় পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D