১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলার চার নম্বর বাংলাবাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে সাধারন সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ সনের কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল আহমেদ।
এছাড়া কমিটির সহ-সভাপতি পদে আব্দুল খালিক ভুট্টো, কোষাধ্যক্ষ পদে মোঃ শাহজাহান মিয়া, কার্যকরী কমিটির সদস্য পদে তারা মিয়া, আক্তার হোসেন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, স্টোন ক্রাশার মিল মালিকদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রমে নতুন গতি আসবে এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D