মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর উদ্যোগে এক প্রস্তুতি সভা ১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর শাহী ঈদগাহ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সালমান, আইন সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান কাঞ্চন, কার্যনির্বাহী সদস্য রুবেল আহমদ, শ্রমিক নেতা শাহীনুর, আমিনুল ইসলাম, আজাদ আকন্দ, বাবুল মিয়া, রিপন মিয়া, শাহজাহান মিয়া, মোঃ মোস্তাক প্রমুখ। এছাড়াও প্রস্তুতি সভায় অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু সিলেটে আটককৃত ব্যাটারী চালিত রিক্সা/ ইজিবাইক ছেড়ে দেয়ার আহবান জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। মহান মে দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে মে দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট